রেকর্ড ৮১১ রানের ম্যাচে ভারতের ঐতিহাসিক জয়

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ০০:১৭:৫১
ছবি: সংগৃহীত

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ডের পর রেকর্ড গড়েছে ভারত ও শুবমান গিল। ৮১১ রানের ম্যাচে ক্যারিবীয়দের ৪০৫ রানের বিশাল সংগ্রহ পেরিয়ে মাত্র দুই উইকেট হারিয়ে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত।

বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু। তিন ব্যাটারের সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। ওয়ানডেতে তৃতীয়বারের মতো প্রতিপক্ষকে চারশর বেশি রান করতে দেখল ভারত।

জবাবে শুরু থেকেই রান তোলার গতি বাড়িয়ে দেয় ভারত। ৭০ বলেই দলীয় রান একশ পার হয়। ১৩০ বলে দুইশ এবং ১৭৮ বলেই তিনশ রান পূর্ণ করে তারা। উদ্বোধনী জুটিতে শুবমান গিল ও রোহিত শর্মা যোগ করেন ২৫৫ রান।

৭২ বলে সেঞ্চুরি পূর্ণ করার মাত্র তিন বল পর আউট হন রোহিত। ১০ চার ও ছক্কায় সাজানো তাঁর ১০১ রানের ইনিংস ভারতকে বড় লক্ষ্যের পথে এগিয়ে দেয়।

এরপর বিরাট কোহলি ১৯ বলে ২৯ রান করে সাজঘরে ফিরলেও ভারতের জয়ের পথে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। কোহলি ফেরার সময় দলের সংগ্রহ ছিল ৩২০ রান। বাকি কাজটা করেন অধিনায়ক গিল।

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ১১৭ বলে দুইশ পূর্ণ করেন গিল। শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২৬টি চার ও ৮টি ছক্কা। এর আগে ভারতের অধিনায়ক হিসেবে ৬২ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন তিনি। এবার রান তাড়ায় ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিলেন ডানহাতি এই ব্যাটার।

জয়ের সময় গিলের সঙ্গে ক্রিজে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর সংগ্রহ ছিল ৩১ রান। ৪৩.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৪০৬ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এবারই প্রথম ওয়ানডেতে ৪০০-এর বেশি রান তাড়া করে জয়ের কীর্তি গড়ল ভারত। এর আগে তাদের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ছিল ৩৬০। আন্তর্জাতিক ওয়ানডেতে ৪০০-এর বেশি রান তাড়া করে জয়ের ঘটনা এর আগে ঘটেছিল একবারই। ২০০৬ সালে ওয়ান্ডারার্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

সদ্য সংবাদ/ এআর

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার