আজ দুর্গোৎসবের মহানবমী, উৎসবে মুখর পূজামণ্ডপ

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১১:৩৭:২৬
ছবি: সংগৃহীত

ঢাকের বাদ্য, মন্ত্রোচ্চারণ আর ভক্তদের প্রার্থনায় মুখর শারদীয় দুর্গোৎসব। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মহা নবমী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসবে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় রীতি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিহিত পূজা। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি পুষ্পাঞ্জলি, সন্ধ্যা আরতি ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দিনটি পালন করবেন ভক্তরা।

মহানবমী উপলক্ষে সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন পূজারিরা। কোনো কোনো মণ্ডপে শাস্ত্রীয় রীতি অনুসারে বলিদানের আয়োজনও রয়েছে। সন্ধ্যায় মহামায়ার আরাধনায় প্রজ্বালিত হবে অসংখ্য প্রদীপ। এদিনের সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমী দুর্গাপূজার শেষ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ দিন। তাই দেবীর আরাধনায় আনন্দের পাশাপাশি ভক্তদের মনে কাজ করে বিদায়ের বেদনাও। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।

এবারের দুর্গোৎসবে দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটকে বা ঘোড়ায়, আর গমন করবেন নৌকায়। প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যায় দেবীর এই দুই বাহনকে অশুভ লক্ষণের সঙ্গে যুক্ত করা হয়। তবে ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তিভরে দেবীর আরাধনা করলে সব অশুভ শক্তি পরাভূত হবে এবং পৃথিবীতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।

মহানবমী ঘিরে দেশের বিভিন্ন মণ্ডপে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুর্গোৎসবের শেষ পর্যায়ের আয়োজন চলছে। আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সদ্য. বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি সদ্য. প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে জামায়াত আমির সদ্য. রামপুরা ব্রিজের নিচে মিলল অজ্ঞাত ব্যক্তির নিথরদেহ সদ্য. দিল্লিতে দশেরা উৎসবে মোদির উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা, থাকছে ৩ স্তরের পাহারা সদ্য. সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ সদ্য. নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সদ্য. বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি সদ্য. প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে জামায়াত আমির সদ্য. রামপুরা ব্রিজের নিচে মিলল অজ্ঞাত ব্যক্তির নিথরদেহ সদ্য. দিল্লিতে দশেরা উৎসবে মোদির উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা, থাকছে ৩ স্তরের পাহারা সদ্য. সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ সদ্য. নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের