প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৩:০০:৩৪
ছবি: সংগৃহীত

সড়কপথে রংপুর যাওয়ার পথে শিক্ষার্থীদের দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বললেন তাদের সঙ্গে, তুললেন সেলফিও। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে আনন্দে মেতে ওঠেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে এ ঘটনা ঘটে। সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে বাস থামিয়ে তাঁদের সঙ্গে প্রায় ১০ মিনিট সময় কাটান প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের উপস্থিতি নজরে এলে গাড়ি থামিয়ে তাঁদের কাছে যান প্রধানমন্ত্রী।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তাঁদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন তিনি। হঠাৎ করে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস ও আবেগে ভেসে যান শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এনপিবিকে বলেন, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীদের কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী গাড়ি থামান। পরে তাঁদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন।

অধ্যক্ষ আরও জানান, এ সময় কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের আবাসনের সুবিধা নিশ্চিত করতে দুটি ছাত্রাবাস এবং একটি হলরুম নির্মাণের দাবি জানানো হয়। এ বিষয়ে লিখিত আবেদনও প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন সদ্য. পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ সদ্য. ইশরাকের পদত্যাগের ঘটনায় সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূতের পোস্ট সদ্য. প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সদ্য. বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি সদ্য. প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে জামায়াত আমির সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন সদ্য. পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ সদ্য. ইশরাকের পদত্যাগের ঘটনায় সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূতের পোস্ট সদ্য. প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সদ্য. বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি সদ্য. প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে জামায়াত আমির