ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৩:৪৯:১০
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তার জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের পর মঙ্গলবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্বের অবসান ঘটল।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ইশরাক। পরে একই দিন সন্ধ্যায় লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর মাধ্যমে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তা গ্রহণ করার পর মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়।

ইশরাকের পদত্যাগের পর বর্তমানে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২৭ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৩ জন। সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। এ ঘটনায় রাজনৈতিক মহলসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরদিন সংবাদ সম্মেলনে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, আত্মরক্ষার প্রয়োজনেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং তার ভাষ্য অনুযায়ী, এতে কোনো আইন লঙ্ঘন হয়নি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান বজায় রাখার স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম থেকে সরে যাচ্ছেন না ইশরাক। সাধারণ দলীয় কর্মী হিসেবে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন সদ্য. পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন সদ্য. পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ