স্নিগ্ধ সাজে জয়া আহসান, ছবির ক্যাপশনে প্রেমের বিরহ

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৪:২৩:২৬
ছবি: সংগৃহীত

দেশীয় ঐতিহ্য আর নান্দনিকতার মিশেলে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি পোশাক ও সাজসজ্জার বৈচিত্র্যেও বরাবরই নিজের স্বতন্ত্র রুচির পরিচয় দেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। এবার সাদামাটা বাঙালি সাজে প্রকাশিত তার নতুন স্থিরচিত্র ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেছে আগ্রহ।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। সেখানে তাকে দেখা গেছে অফহোয়াইট রঙের সুতি শাড়িতে। শাড়ির পাড়ে ধূসর-গোলাপি নকশা সাজটিতে যোগ করেছে আলাদা মাত্রা। মানানসই ব্লাউজ, কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গজরা সব মিলিয়ে তার উপস্থিতিতে ফুটে উঠেছে বাঙালিয়ানার আবহ।

https://www.soddosongbad.com/storage/uploads/3-20-10-2026-02-23-05.png

ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের ফুলের সাজ তুলে ধরেছেন অভিনেত্রী, আবার কখনো মৃদু হাসিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। জাঁকজমকের বদলে সহজ ও পরিমিত সাজেই নজর কেড়েছেন তিনি।

তবে ছবির পাশাপাশি আলোচনায় এসেছে জয়ার ক্যাপশনও। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পঙ্‌ক্তি উদ্ধৃত করে তিনি লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা”।

প্রেমের অনুভূতি ও বিরহের সুরমাখা এই কথাগুলো ছবির আবহে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। ফলে সাজের সৌন্দর্যের পাশাপাশি ক্যাপশনটিও অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রকাশিত ছবিগুলোর মন্তব্যের ঘরে জয়ার রূপ ও ঐতিহ্যবাহী সাজের প্রশংসা করছেন অনুরাগীরা। সব মিলিয়ে নতুন এই ফটোসেশনে সরল বাঙালি সাজ আর কাব্যিক অভিব্যক্তির সমন্বয়ে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজার ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজার ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী