রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১১:১৮:৫১
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে তাঁকে একনজর দেখতে সড়কের দুই পাশে জড়ো হন স্থানীয় মানুষ ও বিএনপির নেতাকর্মীরা। বাস থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

রাজশাহীতে পৌঁছে দুপুরে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

রাজশাহী সফর শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

মহানবমী উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফরে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাজশাহীতে জনসভায় অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সদ্য. বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি সদ্য. প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে জামায়াত আমির সদ্য. রামপুরা ব্রিজের নিচে মিলল অজ্ঞাত ব্যক্তির নিথরদেহ সদ্য. দিল্লিতে দশেরা উৎসবে মোদির উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা, থাকছে ৩ স্তরের পাহারা সদ্য. সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ সদ্য. নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সদ্য. বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি সদ্য. প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে জামায়াত আমির সদ্য. রামপুরা ব্রিজের নিচে মিলল অজ্ঞাত ব্যক্তির নিথরদেহ সদ্য. দিল্লিতে দশেরা উৎসবে মোদির উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা, থাকছে ৩ স্তরের পাহারা সদ্য. সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ সদ্য. নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের