বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে পৌঁছানোর পর জামায়াত আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তাঁদের মধ্যে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। তাঁর সফরকে ঘিরে সম্মেলনস্থলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে জামায়াত আমির দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসকে