ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ০০:৩৫:৫৩

ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে সম্পদের বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৌরভ দাশের দাখিল করা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হবে।

আইনের ২৬(২) ধারায় সম্পদের বিবরণী দাখিল না করা কিংবা বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে, ২৭(১) ধারায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অপরাধ ও এর শাস্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত অনুমোদন করে দুদক। এর ধারাবাহিকতায় ৫ অক্টোবর সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির। আদালতে নিষেধাজ্ঞার আবেদনটি জমা দিয়েছিলেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী।

দুদকের আবেদনে অভিযোগ করা হয়, নাজমুল আলম বিধিবহির্ভূত উপায়ে অর্থ উপার্জন করে তা নিজের এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সিদ্দিকী নাজমুল আলম। ওই সময়ে তাঁর বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে।

ছাত্রলীগের সাবেক এই নেতা ফারমার্স ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে ব্যাংকটি পদ্মা ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা শুরু করে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী