ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৫:৩৫:৫৯
ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা থেকে দলের অন্য নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ সামনে এসেছে। এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। এসব ঘটনা প্রমাণ করে, ক্ষমতাসীন দলের পরিচয় কাউকে দায়মুক্তি দিতে পারে না।

ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য ইতিবাচক হলেও একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র নিয়ে অভিযানে নামা গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর। প্রয়োজনে তাঁদের সহায়তা নেওয়া যেতে পারে, কিন্তু জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করা জরুরি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায় ও অনিয়মের বিষয়ে আপসহীন অবস্থান নিয়েছেন। অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নিয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন স্পিকার। তাঁর মতে, জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। দীর্ঘদিনের শাসন-অভিজ্ঞতার পর মানুষ একটি নির্বাচিত সরকারের কাছে সুশাসন ও ন্যায়বিচার প্রত্যাশা করে। নেতাকর্মীদের এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

সংসদ পরিচালনায় নিজের ভূমিকা তুলে ধরে স্পিকার দাবি করেন, তিনি সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমানভাবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করছেন। সরকারের সমালোচনা করার কারণে কোনো সংসদ সদস্যের কণ্ঠ রোধ করা হয়নি বলেও জানান তিনি। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি দল ও বিরোধী দল উভয়ের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন স্পিকার।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদিক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. পূজার ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা সদ্য. দুর্গাপূজার ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. পূজার ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা সদ্য. দুর্গাপূজার ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন