ইরানের হামলায় চীনা স্যাটেলাইটের সহায়তার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১১:৫৭
ছবি: সংগৃহীত

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে চীনা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কর্মকর্তাদের ভাষ্য, হামলার লক্ষ্য নির্ধারণে এসব ছবি ইরানের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হয়ে থাকতে পারে।

তবে অভিযোগটি সরাসরি চীনা সরকারের বিরুদ্ধে নয়। বরং মার্কিন কর্মকর্তারা বলছেন, কয়েকটি চীনা বেসরকারি প্রতিষ্ঠান ইরানকে সামরিক স্থাপনা শনাক্তে ব্যবহারযোগ্য স্যাটেলাইট ছবি সরবরাহ করে থাকতে পারে। বেইজিং অবশ্য এ ধরনের কর্মকাণ্ডে কোনো চীনা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানকে স্যাটেলাইট তথ্য সরবরাহের অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়াশিংটনের উদ্বেগ বেশ কিছুদিনের। এ নিয়ে ট্রাম্প প্রশাসন চীনের কাছে একাধিকবার সতর্কবার্তাও পাঠিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ১৭ জুলাই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার সঙ্গে সংশ্লিষ্ট স্যাটেলাইট ছবির বিষয়ে চীনা কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। জবাবে বেইজিং প্রমাণ উপস্থাপনের দাবি জানায়। একই সঙ্গে চীন এ ধরনের তথ্য সরবরাহে দেশটির কোনো প্রতিষ্ঠানের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানকে দেওয়া বেইজিংয়ের সহযোগিতা আন্তর্জাতিক আইন ও বিধিবিধান মেনেই করা হচ্ছে। সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চীনের নাম জড়াচ্ছে বলেও অভিযোগ করেছে দূতাবাস।

১৭ জুলাই জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় মার্কিন সেনাদের আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন। ঘাঁটিতে থাকা মানুষবাহী ও চালকবিহীন উড়োজাহাজও হামলার লক্ষ্য ছিল বলে জানায় যুক্তরাষ্ট্র।

এক দিনের মধ্যে ওই ঘাঁটিতে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর মধ্যে ১৭ জুলাইয়ের আক্রমণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম ইরানের হামলায় কোনো মার্কিন সেনা নিহত হন। এতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা এবং ইরানের হামলার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।

এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র মিজারভিশন, আর্থ আই ও চ্যাং গুয়াং নামের তিন চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। মার্কিন প্রশাসনের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানগুলো ইরানকে এমন স্যাটেলাইট ছবি সরবরাহ করছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর সদস্যদের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।

তবে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে ওয়াশিংটন প্রকাশ্যে এ ইস্যুতে কঠোর অবস্থান না নেওয়ার চেষ্টা করছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আগে বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এর আগে ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে চীন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছিলেন, চীনের নেওয়া কোনো পদক্ষেপই সংঘাতের গতিপথ পরিবর্তন করেনি।

মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তার ধারণা, ইরানের গোয়েন্দা সক্ষমতা শুধু বিদেশি স্যাটেলাইট তথ্যের ওপর নির্ভরশীল নয়। নিজস্ব স্যাটেলাইট, মানব গোয়েন্দা তৎপরতা এবং রাশিয়ার কাছ থেকে পাওয়া তথ্যও দেশটির সামরিক গোয়েন্দা কাঠামোর অংশ হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখন মূলত চীন ও রাশিয়ার কাছ থেকে ইরান উচ্চমানের স্যাটেলাইট ছবি বা সামরিক গোয়েন্দা তথ্য পাচ্ছে কি না, তা নিয়ে। এসব তথ্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ছাড়াও নৌবাহিনীর জাহাজগুলোর অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল