ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৩:৫৪
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্তরে প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, অনেক এলাকায় দলীয়ভাবে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনেও সাংগঠনিকভাবে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা যথাসময়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের প্রার্থিতার বিষয়টি এরই মধ্যে গণমাধ্যমেও এসেছে বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক জোটের প্রার্থী থাকবে কি না এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, সেটি এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর রয়েছে। গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে দলগুলো একসঙ্গে কাজ করছে।

তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ভিন্ন কৌশল নেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষ্য, এই নির্বাচনে জোটগতভাবে কোনো একক প্রার্থী দেওয়া হবে না; বরং প্রত্যেক রাজনৈতিক দল নিজ নিজ প্রতীকে বা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে।

সদ্য সংবাদ/এসএস

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ