বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তারা।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। এছাড়া রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম এবং এপিএস জাহেদুল আলমও সেখানে ছিলেন।
দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সম্পর্কের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সদ্য সংবাদ/এসএস