মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮:৫৫
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে সিলেটে যাবেন তিনি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কড়া নিরাপত্তাব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছানোর পর প্রথমে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)- এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সাজসজ্জার কাজ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। পাশাপাশি বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সফরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে প্রশাসন। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের নির্ধারিত পথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

রাষ্ট্রপতির এই সফরকে সামনে রেখে সিলেট নগরীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নাগরিক সংবর্ধনাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম সদ্য. সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সদ্য. পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ সদ্য. ১০ জনের দল নিয়েই ম্যানচেস্টার ডার্বিতে সিটির বাজিমাত সদ্য. দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? সদ্য. দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: সমাজকল্যাণমন্ত্রী সদ্য. রাজধানী থেকে আওয়ামী লীগ নেতা শাহীন গ্রেপ্তার সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম সদ্য. সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সদ্য. পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ সদ্য. ১০ জনের দল নিয়েই ম্যানচেস্টার ডার্বিতে সিটির বাজিমাত সদ্য. দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? সদ্য. দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: সমাজকল্যাণমন্ত্রী সদ্য. রাজধানী থেকে আওয়ামী লীগ নেতা শাহীন গ্রেপ্তার সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ