মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৭:৪০
ছবি: সংগৃহীত

শিল্প খাতে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকে সংকট শুরুর আগের মতো শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছেন তিনি।

সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমস্যায় পড়েছেন। শিল্প খাতেও এর প্রভাব পড়েছে। পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠকে দেশের বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে জ্বালানি চাহিদা পূরণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ব্যবসায়ী প্রতিনিধিদের অবহিত করা হয়েছে। এতে চলমান সংকট মোকাবিলার পাশাপাশি শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে কর্মসংস্থান, শিল্পায়ন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস খাতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

সরকারের পরিকল্পনায় পর্যায়ক্রমে মোট পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের বিষয়টি রয়েছে। এর মধ্যে তৃতীয় এফএসআরইউ-এর কাজ ২০২৮ সালের আগেই শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়িয়ে সংকট মোকাবিলার পরিকল্পনা করছে সরকার।

এ ছাড়া গ্যাসের দেশীয় উৎপাদন বাড়াতে বর্তমানে ১৫০টি কূপ খননের কাজ চলছে। এসব প্রকল্প শেষ হওয়ার পর আরও ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এলএনজি টার্মিনালের পাশাপাশি স্থলভিত্তিক টার্মিনাল ও নতুন গ্যাসলাইন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

বিদ্যুৎ খাতে তেল, গ্যাস ও কয়লার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, দেশের শিল্প ও অর্থনীতির অগ্রগতিতে সরকার এবং বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অতীত সময়ে তৈরি হওয়া দীর্ঘদিনের সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে এসব সংকট মোকাবিলায় সরকারের সুস্পষ্ট পরিকল্পনা ও দায়বদ্ধতা রয়েছে।

জ্বালানি ও শিল্প খাতের সমস্যা সমাধানে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল