নেপালে ক্ষতিগ্রস্তদের পাশে মোজো, দিচ্ছে ৩৫ লাখ টাকার মানবিক সহায়তা

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৩:৫২
ছবি: সংগৃহীত

নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড মোজো। জরুরি ত্রাণ কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে ঢাকায় নেপাল দূতাবাসের মাধ্যমে এ অর্থ দেওয়া হয়েছে।

সম্প্রতি নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভোতে কোশী ও ত্রিশূলী নদীতে হঠাৎ বন্যা দেখা দেয়। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢল ও ভূমিধসে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় মোজো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগে আক্রান্ত মানুষের জরুরি প্রয়োজন মেটানো এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করতেই এই অর্থ প্রদান করা হয়েছে।

নেপাল দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে স্বজন ও বসতভিটা হারানো মানুষের ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সংকটের সময়ে তাদের পাশে দাঁড়ানো প্রতিবেশী হিসেবে দায়িত্বের অংশ। নেপালের মানুষ দ্রুত এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এটাই তাদের প্রত্যাশা।

মোজোর পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের দুর্দিনে সহযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো মানবিক সংকট ও দুর্যোগে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি