টানা ৫ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৯:৪৫
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত করে টানা পাঁচ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এর জন্য সরকারি ছুটির বাইরে শুধু একদিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।

এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন একদিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

অর্থাৎ, ২০ ও ২১ অক্টোবরের নির্ধারিত পূজার ছুটির সঙ্গে ২২ অক্টোবরের এক দিনের সিএল এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ অবকাশ তৈরি হবে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়মিত ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহাসপ্তমী ১৮ অক্টোবর রোববার এবং মহাষ্টমী ১৯ অক্টোবর সোমবার ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত।

পূজার অন্যান্য গুরুত্বপূর্ণ দিনের মধ্যে মহালয়া পড়েছে ১০ অক্টোবর শনিবার এবং মহাষষ্ঠী ১৬ অক্টোবর শুক্রবার। এরপর ১৮ অক্টোবর মহাসপ্তমী ও ১৯ অক্টোবর মহাষ্টমী পালিত হবে।

সবশেষে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজার মূল আয়োজন। ফলে ছুটির দিনগুলো সমন্বয় করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অক্টোবরের ওই সময়ে টানা পাঁচ দিনের অবকাশের সুযোগ তৈরি হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ