সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক আসছে: আইনমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৩:১৪
ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় ড্রোন ব্যবহার করে মাদক পাচারের তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মাদক নিয়ন্ত্রণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে জানিয়ে তিনি বলেছেন, এর সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি বা কোনো নেতার আশ্রয়-প্রশ্রয় থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে জড়িত চক্রের মূল ব্যক্তিদের অনেকেই এখনো আইনের আওতার বাইরে রয়েছে। মাদককে কোনোভাবেই ব্যবসার স্বাভাবিক অংশ হিসেবে দেখার সুযোগ নেই। এটি বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আগের সরকারের সময়ে রাজনৈতিক পরিচয়ের কারণে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা, গ্রেপ্তার, গুম ও ক্রসফায়ারের অভিযোগ ছিল। তার দাবি, বর্তমানে গুম ও ক্রসফায়ারের ঘটনা শূন্যের পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

বাগেরহাটের মিরাজ শেখের নিখোঁজ হওয়ার অভিযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

মিরাজ শেখের পরিবারের আইনি সহায়তার প্রসঙ্গে তিনি জানান, সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর ওই পরিবারকে আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড ইউনিটের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের জামিনের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হয়েছে। তবে মামলা আদালতের স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলেও উল্লেখ করেন তিনি।

আদালতের বিচারিক বিষয়ে হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, জামিন দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত আদালতের এখতিয়ার। তবে কেউ যদি ‘মব জাস্টিস’-এর মাধ্যমে জামিনে বাধা সৃষ্টি কিংবা জামিন করিয়ে নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িতদের পরিচয় বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তি অপরাধীকে রক্ষার চেষ্টা করলেও তার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানান তিনি।

সভায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য মশিউর রহমান খান ও মো. আব্দুল আলিম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

এর আগে সকালে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন আইনমন্ত্রী।

পরে বিকেলে বাগেরহাটের নির্বাচিত ও সংরক্ষিত সংসদ সদস্য, সংসদ সদস্য প্রার্থী এবং জেলা-উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ