ফজরের নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩২:০০
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ মাঝেমধ্যে অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল করে ভিডিও ধারণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কিছু কিছু ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও এসেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের তৎপরতা চালানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে ফজরের নামাজের পর অল্পসংখ্যক মানুষকে নিয়ে মিছিল করার ঘটনাও রয়েছে। পরে সেই মিছিলের ভিডিও তৈরি করে প্রচার করা হয় বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের কয়েকটি মিছিলের দৃশ্য সামনে এসেছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে একটি মিছিলের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কয়েকজন সেখানে জড়ো হয়েছিলেন। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটির বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য থাকার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তার ভাষ্য, ওই এলাকায় জুমার নামাজ পড়তে আসার সুযোগ নিয়ে এমন একটি ঘটনা ঘটতে পারে এটি পুলিশ তাৎক্ষণিকভাবে ধারণা করতে পারেনি।

গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দেন। তিনি বলেন, ঘটনাটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি সবার জানা।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ও আইনগত ক্ষমতার আওতায় থেকেই নির্বাচন পরিচালনা করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের প্রকাশ করা সম্ভাব্য নির্বাচনী সময়সূচিকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে আরও আলোচনা ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ সচিবদের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সংশ্লিষ্টদের মতামত পাওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই ততদিন অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড