ঢাবিতে জিন্নাহর ছবি সরানো সেই শিক্ষার্থী কে?

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৭:৩২
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে বিতর্কের মধ্যেই সেটি সরিয়ে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি সরানোর ঘটনায় আলোচনায় আসেন উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবু তৈয়ব ২০০১-০২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে ভর্তি হন। ওয়ান ইলেভেন সরকারের সময় আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।

পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রত্ব পুনর্বহালের জন্য আবেদন করেন আবু তৈয়ব। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এরপর ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে অংশ নেওয়া ভিপি প্রার্থীদের মধ্যে বয়সের দিক থেকে তিনি ছিলেন প্রবীণদের একজন।

জিন্নাহর ছবি সরানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবু তৈয়ব বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জিন্নাহর ভূমিকা গভীরভাবে সম্পর্কিত। যে ব্যক্তি বাঙালির ভাষার অধিকার কেড়ে নেওয়ার অবস্থান নিয়েছিলেন, তার ছবি ডাকসুর সংগ্রহশালায় রাখা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।

তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এসব আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ফলে ডাকসু সংগ্রহশালায় ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঘটনাবলি উপস্থাপনের ক্ষেত্রে ইতিহাস ও প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি।

আবু তৈয়ব আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস বহন করে। তাই সংগ্রহশালায় এমন কোনো উপস্থাপন থাকা উচিত নয়, যা বাংলাদেশের মানুষের ভাষা ও স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে যথাযথভাবে প্রতিফলিত করে না।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি