শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাসস
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩০:৫২
ছবি: পিআইডি

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিভিন্ন বিষয় জানানো হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনবার্তা মির্জা ফখরুলের হাতে তুলে দেন সারাহ কুক। এ জন্য রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি হাইকমিশনারের মাধ্যমে ব্রিটিশ রাজার কাছে নিজের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বৃদ্ধি, দেশের দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়তা এবং শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা চান রাষ্ট্রপতি।

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভূমিকার কথাও বৈঠকে তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একই সঙ্গে কমনওয়েলথের সদস্য হিসেবে অভিন্ন স্বার্থ ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রয়েছে।

রাষ্ট্রপতি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

এ প্রসঙ্গে ব্রিটেনের ওয়েস্টমিনস্টারভিত্তিক সংসদীয় গণতন্ত্রের দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশের সংসদ সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন রাষ্ট্রপতি।

বৈঠকে বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিয়েও আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনার জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও তৈরি পোশাকসহ দেশের প্রায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ পণ্য আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে।

এই সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল জলবায়ু ও আবহাওয়া তথ্য বিনিময়ের উদ্যোগের বিষয়টি সারাহ কুক রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ধরনের তথ্য আদান-প্রদানের ফলে আবহাওয়ার পূর্বাভাস আরও কার্যকর ও নির্ভুল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। পাশাপাশি কৃষি উৎপাদনেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও প্রেস সচিবের পাশাপাশি ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার, উন্নয়ন পরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার