নানার সঙ্গে আর বরিশাল যাওয়া হলো না ছোট্ট মাহিনের

কলাপাড়া প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৯:০৫
আবিদ হাসান সাইমুম

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মাহিন নামে এক ৬ বছর বয়সী ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে হাজীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে এ ঘটনায় বিআরটিসি পরিবহনের ঘাতক বাসটির চালকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দু'দিন আগে হাজীপুরে নানা অহিদ শিকাদারের বাড়িতে বেড়াতে আসে মাহিন। ঘটনার সময় নানা-নানির সঙ্গে বরিশাল যেতে সড়কে দাঁড়িয়ে বাস থামাচ্ছিলেন নানা অহিদ শিকদার। কিন্তু বাসটি থামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের শরীরে ধাক্কা দেয়। এসময় শিশুটি সড়কে ছিটকে পড়ে সামনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয়রা জানান, চাকায় পৃষ্ঠ হয়ে ছেলে শিশুটির হাড়,মাংস অধিকাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া নাড়িভুড়িও বেড়িয়ে এসেছে। ফলে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিআরটিসি বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল