সরকারি ছুটি না হলেও ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৩:৫৯
ছবি: সংগৃহীত

রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন এক দিনের ছুটি থাকবে।

শনিবার দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার পর ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ নির্ধারিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

তবে পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

ফলে কেউ যদি ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে। তবে ২৪ সেপ্টেম্বর সার্বজনীন সরকারি ছুটি নয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ২৪ সেপ্টেম্বর কোনো সাধারণ ছুটি রাখা হয়নি। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটিটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।

এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।

মুসলিম সম্প্রদায়ের কাছে ফাতেহা-ই-ইয়াজদাহম একটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দিন। হজরত আবদুল কাদের জিলানী (র.)- এর ওফাত দিবসকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকেন।

সদ্য সংবাদ/এসকে

শিক্ষা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প