লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫০:৫৫

ভ্যাপসা গরমে দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলেও সেই অনুপাতে সরবরাহ মিলছে না। বরং উৎপাদন ঘাটতির কারণে আবারও বাড়তে শুরু করেছে লোডশেডিং। বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর একের পর এক বন্ধ হয়ে যাওয়া।

উৎপাদন কমে যাওয়ায় বর্তমানে সারা দেশে ঘণ্টায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাবে গ্রাম ও শহর দুই এলাকাতেই দিনে চার থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির উৎপাদন তাৎক্ষণিকভাবে ১ হাজার ৪৩০ মেগাওয়াট থেকে কমে ৭৫৮ মেগাওয়াটে নেমে আসে। কর্তৃপক্ষ জানায়, আদানির দ্বিতীয় ইউনিটের একটি ভালভে ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়।

এর আগে এক মাসেরও বেশি সময় ধরে আদানি কেন্দ্র থেকে সক্ষমতার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। দিনের বেলায় প্রায় ৭০০ মেগাওয়াট এবং রাতে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হচ্ছিল। ওই সময়ও দেশে বিদ্যুৎ সরবরাহের ঘাটতিতে ব্যাপক লোডশেডিং চলছিল। বন্যায় কয়লার মজুত ক্ষতিগ্রস্ত হওয়াসহ বিভিন্ন কারণে উৎপাদন কমিয়ে রাখা হয়েছে বলে তখন আদানির পক্ষ থেকে জানানো হয়েছিল।

রোববার আদানি জানিয়েছে, ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিট-২-এর মেরামতের কাজ শেষ করে সেটি আবার চালু করা হয়েছে। ফলে সন্ধ্যা ৬টার দিকে প্রথম ইউনিট থেকে ৭৩০ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৭২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। দুই ইউনিট মিলিয়ে কেন্দ্রটি এখন প্রায় ১ হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

তবে আদানি কেন্দ্রের উৎপাদন স্বাভাবিক হওয়ার পরই বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানায় নির্মিত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে আদানি থেকে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও রামপাল কেন্দ্র থেকে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম জানান, বিভ্রাটের আগে রামপাল কেন্দ্রটিতে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। একটি বিয়ারিংয়ে ভাইব্রেশন বেড়ে যাওয়ায় ইউনিটটি বন্ধ করা হয়েছে। তবে অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্বাভাবিকভাবেই চলছে বলে জানান তিনি।

এদিকে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় শনিবার রাতেও সংকট তীব্র হয়। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৭ হাজার মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া গেছে প্রায় ১৪ হাজার মেগাওয়াট। ফলে ওই সময়ে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। সূত্র: আজকের পত্রিকা

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প