মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০১:০০
ছবি: সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত প্রশিক্ষণ শেষ করে সনদ সংগ্রহের জন্য শিক্ষকদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে কোর্সটি সম্পন্ন করার কথা জানানো হয়েছে।

ইউনিসেফের কারিগরি সহযোগিতায় শিক্ষকদের পেশাগত সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে কোর্সটি পরিচালনা করা হচ্ছে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে শিক্ষকরা প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এজন্য নিজস্ব পিডিএস আইডি দিয়ে লগইন কিংবা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নিবন্ধন করতে হবে।

প্রশিক্ষণটি মোট ছয়টি মডিউলে ভাগ করা হয়েছে। শেষ মডিউলে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শ্রেণিকক্ষ কার্যক্রম পরিচালনার নির্দেশনা রয়েছে। কার্যক্রম সম্পন্ন করার পর তার ছবি অথবা ভিডিও নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত নিয়ম প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

সবগুলো মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করলেই সনদ পাওয়ার সুযোগ থাকবে। প্রশিক্ষণ শেষে অনলাইন থেকেই সনদ ডাউনলোড করতে পারবেন শিক্ষকরা।

সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকের স্বাক্ষর থাকবে।

মাউশি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর নয়, নির্ধারিত সময়সীমার মধ্যেই মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক এই প্রশিক্ষণ শেষ করতে হবে।

সদ্য সংবাদ/এসএস

শিক্ষা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি