রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৯:০০
ছবি: সংগৃহীত

সরকারি দাপ্তরিক কাজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবির আগে প্রচলিত সম্মানসূচক ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ আর ব্যবহার করা হবে না। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের স্বাক্ষরে জারি করা একটি পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে সরকারি যোগাযোগের সময় চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে সংশ্লিষ্ট পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে যুক্ত করা যাবে না।

https://www.soddosongbad.com/storage/uploads/7-09-09-2026-03-49-01.webp

দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের আওতাধীন দপ্তর ও প্রতিষ্ঠানের সরকারি কার্যক্রমে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্র প্রস্তুতের সময় নতুন নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে জানানো হয়েছে, সিদ্ধান্তটি প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

নতুন নির্দেশনার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছেও পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রধান তথ্য কর্মকর্তা রয়েছেন।

ফলে এখন থেকে সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ওই দুই সম্মানসূচক শব্দ ব্যবহারের প্রচলিত রীতি আর থাকছে না।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন