রাজধানীর বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে শপিং মলটির ফুডকোর্টে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুরে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠানো হয়। তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
সদ্য সংবাদ/এসএস