মেধা, সততা ও দেশপ্রেমে জীবন গড়ার প্রথম ধাপ জিপিএ-৫: মহিউদ্দিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৩:০০
মোঃ আব্দুর রউফ

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানে সিরাজগঞ্জে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক আলোচনা সভা করেছে ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর শাখা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার। সঞ্চালনা করেন নাজমুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের জিএস রবিউল ইসলাম, রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জোহা, শহর জামায়াতের সেক্রেটারি ও সাবেক শহর শিবির সভাপতি মাওলানা মোস্তফা মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তব্যে মহিউদ্দিন বলেন, একটি রাষ্ট্র ও সমাজের জন্য দক্ষ নেতৃত্ব তৈরিতে মেধার পাশাপাশি নৈতিকতা ও সততার প্রয়োজন রয়েছে। শুধু মেধাবী হলেই দায়িত্বশীল ও আদর্শ মানুষ হওয়া যায় না, একইভাবে সততা থাকলেও প্রয়োজনীয় দক্ষতা ছাড়া বড় দায়িত্ব পালন কঠিন। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পরিকল্পনা, ভবিষ্যৎ প্রস্তুতি এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া সিরাজগঞ্জের সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাংস্কৃতিক সংগঠন’-এর পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা ও সাংস্কৃতিক পর্ব শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’