রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৪:১২
সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁওয়ে যাবেন।

সফরকালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জেলার বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্যদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

সফরের প্রথম দিন একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দুই দিনের সফরে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি নিজ এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগও থাকবে তার সফরসূচিতে।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শহর ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তাকে স্বাগত জানাতে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং বিভিন্ন সরকারি স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। কোথাও কোথাও চলছে রং করার কাজও।

রাষ্ট্রপতির সফর নিয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলের নিজ জেলায় আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।

সফর শেষে আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প সদ্য. জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প সদ্য. জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী