‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৭:০০
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবনকে সোলার সিস্টেমের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি স্থাপনাগুলোতেও রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সংসদ ভবনেও সৌরবিদ্যুৎ ব্যবস্থার সংযোজন করা হবে।

রুফটপ সোলার সম্প্রসারণে সরকারের প্রণোদনার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি-সংশ্লিষ্ট পণ্যে আয়কর সুবিধা দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে যারা ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তাদের কাছ থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কেনার ব্যবস্থা থাকবে। এ সুবিধা তিন বছর কার্যকর থাকবে।

সরকারি ভবনগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

একই সঙ্গে সৌরবিদ্যুৎ খাতের ব্যবসায়ীদের জন্য লিথিয়াম ব্যাটারির মান নির্ধারণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা এবং শিল্প পর্যায়ে সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ওপর কর অব্যাহতির উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় উৎস থেকে কয়লা উত্তোলনের পরিকল্পনার কথাও সংসদে জানান তিনি। তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে পরিবেশ সুরক্ষা এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের জন্য বিকল্প আবাসনের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সরকারের প্রস্তুতির কথা জানান তিনি। আগামী ১০ বছরের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বর্তমানে এর বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জাতীয় সংসদে সেই পরিকল্পনা উপস্থাপন করবেন বলে জানান প্রধানমন্ত্রী।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’