১২০০ পিস ইয়াবাসহ বগুড়ায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২২:০২:৫১
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারের খবর প্রকাশের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ-মুরাদপুর সড়কের নুন্দহ এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়। পরে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি চালান নুন্দহ এলাকায় নেওয়া হচ্ছে বলে জানতে পারে র‌্যাবের একটি দল। এরপর ওই সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে এলে সেটিতে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হওয়ায় তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার জিন্সের পকেট থেকে ছয়টি পলিথিনের প্যাকেটে রাখা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, রবিউল সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ জানার পর সংগঠনের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নন্দীগ্রামকে মাদকমুক্ত করতে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করা হচ্ছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, র‌্যাবের এজাহারের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার রবিউলকে বুধবার সকালে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০