মাদ্রাসা শিক্ষকদের জন্য নতুন জরুরি নির্দেশনা

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৭:১০
ছবি: সংগৃহীত

২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার খাতা মূল্যায়নের কাজে সঠিক শিক্ষক নির্বাচন নিশ্চিত করতে ই-টিআইএফের তথ্য সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বিষয়ে সংশ্লিষ্ট সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক তালিকার সঙ্গে ই-টিআইএফের তথ্য মিলিয়ে দেখতে হবে। কোনো শিক্ষক অবসরে গেলে, মারা গেলে, অন্য প্রতিষ্ঠানে বদলি হলে কিংবা চাকরি থেকে স্বেচ্ছায় সরে গেলে তার নাম ই-টিআইএফ থেকে অপসারণ করতে হবে। একইভাবে বোর্ডের কালো তালিকাভুক্ত শিক্ষক এবং খণ্ডকালীন শিক্ষকদের তথ্যও তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের মতে, শিক্ষকসংক্রান্ত তথ্য সঠিকভাবে হালনাগাদ না থাকলে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগে সমস্যার সৃষ্টি হয়। এ ধরনের জটিলতা এড়াতেই আগামী বছরের পরীক্ষাকে সামনে রেখে নির্ভুল শিক্ষক ডাটাবেইজ প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দপ্তর থেকে ই-টিআইএফ সংশোধন করে দেওয়ার ব্যবস্থা নেই। তাই প্রতিটি প্রতিষ্ঠানকেই নিজ উদ্যোগে তাদের শিক্ষকদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে হবে।

এদিকে কোনো শিক্ষক এখনো ই-টিআইএফে অন্তর্ভুক্ত না হয়ে থাকলে, তার তথ্যও দ্রুত সিস্টেমে যুক্ত করার নির্দেশ দিয়েছে বোর্ড। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনা করে কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’