দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১০:০০
ছবি: সংগৃহীত

‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর জন্য সম্ভাব্য যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার নাম প্রস্তাব করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত নিয়ম মেনে আগামী ১ নভেম্বরের মধ্যে এসব মনোনয়ন জমা দিতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে মনোনয়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা সম্পর্কে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

সরকারের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারগুলোর একটি ‘স্বাধীনতা পুরস্কার’। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

পুরস্কারের জন্য নির্ধারিত ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ। এ ছাড়া সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রেও পুরস্কার দেওয়ার সুযোগ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, নির্দেশনা এবং নির্ধারিত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি বা সংশ্লিষ্ট যোগ্যদের মধ্য থেকে মনোনয়ন প্রস্তাব তৈরি করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে প্রতিটি মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় শাখায় জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রস্তাবের হার্ডকপির সঙ্গে সফটকপিও পাঠাতে হবে।

সফটকপি পাঠানোর ক্ষেত্রে Nikosh ফন্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা অথবা ডি-নথির মাধ্যমে প্রস্তাব পাঠাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন প্রস্তাব পাঠানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সদ্য সংবাদ/এসএস

শিক্ষা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫