মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৯:৫৮
ছবি: সংগৃহীত

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল তৈরি হয়েছে। বিষয়টি নজরে আসার পর বিদ্যুৎ বিভাগ ভুল শনাক্ত করে বিল সংশোধন করেছে। পরে প্রকৃত বিল নির্ধারণ করা হয় ১ হাজার ৯৬৩ টাকা, যা ইতোমধ্যে পরিশোধ করেছেন ওই গ্রাহক।

ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে। ভুক্তভোগী মোছা. আলেয়া খাতুন অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী। তার নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিলটি তৈরি করে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস।

বিদ্যুৎ বিলের হিসাব অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মিটারের রিডিং ছিল ৩৯৫ ইউনিট। এর আগে ৮ আগস্ট রিডিং ছিল ১৬০ ইউনিট। ফলে এক মাসে গ্রাহকের মোট বিদ্যুৎ ব্যবহার দাঁড়ায় ২৩৫ ইউনিট।

তবে এই ব্যবহারের বিপরীতে বিলের ডিমান্ড চার্জ দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং মিটার ভাড়া হিসেবে ১০ টাকা যোগ করা হয়। এতে সর্বমোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা না হলে বিলম্ব মাশুলসহ মোট পরিমাণ হওয়ার কথা ছিল ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। অথচ ২৩৫ ইউনিট ব্যবহারের জন্য সঠিক বিল ছিল ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুল যুক্ত হলে সেই অঙ্ক দাঁড়ানোর কথা ২ হাজার ৫৬ টাকা।

গত ১০ সেপ্টেম্বর বিলটি ইস্যু করা হয়। এতে পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৯ সেপ্টেম্বর। গ্রাহকের শ্রেণি হিসেবে উল্লেখ করা হয় ‘এলটি-এ (আবাসিক)’।

ভুক্তভোগী মোছা. আলেয়া খাতুন বলেন, এটি শুধু অস্বাভাবিক বিল নয়, একেবারেই অবিশ্বাস্য। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে তাকে অযথা দুশ্চিন্তা ও ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আড়পাড়া জোনাল অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে ভুল সংশোধন করে ১ হাজার ৯৬৩ টাকার নতুন বিল দেওয়া হলে তিনি তা পরিশোধ করেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, কম্পিউটারে বিল তৈরির সময় কর্মীদের টাইপিং ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর গ্রাহককে অফিসে এনে বিলটি সংশোধন করে দেওয়া হয়। পরে তিনি সংশোধিত বিলের ১ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেছেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামও টাইপিং ভুলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫