একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০:০০
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে নিজ নিজ পদ থেকে সরিয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, প্রত্যাহার করা কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা থেকে এসব এসিল্যান্ডকে প্রত্যাহার করা হয়েছে।

এতদিন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ উপজেলায় ভূমি প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। নতুন আদেশের ফলে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব শেষ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দিতে হবে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের সংযুক্ত করা হয়েছে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পাশাপাশি গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার