নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৪:৪৪
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল প্রার্থী।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হন তারা। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ শেষে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যেসব প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি, দ্রুত তাদের নিয়োগপত্র দিতে হবে। এ দাবিতেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন তারা।

প্রার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর থেকে বিভিন্ন জেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও সবার হাতে তা পৌঁছেনি। ফলে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের দেওয়া তথ্যমতে, ১৪ হাজার ৩৮৪ জনের নিয়োগ প্রক্রিয়ার ভেরিফিকেশন শেষে প্রায় ১ হাজার ৫০০ প্রার্থীর নিয়োগপত্র এখনো ইস্যু হয়নি।

এদিকে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’-এর পক্ষ থেকেও একই ধরনের দাবি জানানো হয়েছে। তাদের ভাষ্য, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও যেসব প্রার্থী নিয়োগপত্র থেকে বাদ পড়েছেন, তাদের বিষয়ে সুস্পষ্ট কারণ প্রকাশ করতে হবে। এ দাবিসহ মোট পাঁচ দফা দাবি জানিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি।

প্রাথমিক শিক্ষক নিয়োগের ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

এরপর ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলাফল। সেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীরা নিয়োগপত্রের অপেক্ষায় ছিলেন। বিভিন্ন জেলায় নিয়োগপত্র বিতরণ শুরু হওয়ার পর অনেক প্রার্থী তা পেলেও একটি অংশ এখনো নিয়োগপত্র না পাওয়ায় নতুন করে তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ অবস্থায় দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থী।

সদ্য সংবাদ/এসএস

শিক্ষা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ