আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৩:৩৬
ছবি: সংগৃহীত

আশুলিয়ার শ্রীপুরে একটি ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মাদ্রাসার সামনে থাকা মার্কেটের দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলার সময় মাদ্রাসায় থাকা নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটের পাশাপাশি সিসিটিভি নিয়ন্ত্রণের যন্ত্রও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার আসরের নামাজের পর শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা ও আশিয়া আশরাফ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে মাদ্রাসার পেছনের অংশ দিয়ে শতাধিক ব্যক্তি সেখানে ঢুকে পড়েন। তাঁদের অনেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। হাতে ছিল দেশীয় অস্ত্র ও লাঠি। ভেতরে ঢোকার পর বিভিন্ন কক্ষ ও স্থাপনায় ভাঙচুর শুরু করেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে গেলে হামলাকারীরা মাদ্রাসা থেকে টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত সরে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা লিটন গাজী বলেন, ট্রাস্টের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যেই একটি পক্ষ হামলা চালিয়েছে। হামলাকারীরা ক্যাশে থাকা নগদ টাকা, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র, কম্পিউটার এবং কাচ ভাঙচুর করা হয়েছে।

লিটন গাজীর অভিযোগ, হাসান, হুমায়ুন ও ছোট জাকিরের নেতৃত্বে পুরো মাদ্রাসায় হামলা ও লুটপাট চালানো হয়েছে। তাঁর দাবি, ট্রাস্টি বোর্ড নিয়ে কোনো বিরোধ নেই, কারণ এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি তরিকুল ইসলাম বলেন, তিনি তখন ঢাকায় একটি সভায় ছিলেন। হামলার খবর তিনি পেয়েছেন। তাঁর ধারণা, ট্রাস্টি বোর্ড পরিচালনা এবং মাদ্রাসার সামনে থাকা কয়েকটি দোকানের দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ