আন্ধারমানিক নদী রক্ষায় কলাপাড়ায় মানববন্ধন

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩:০৭

বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ এই দাবিকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধরার আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম মিরাজ, তানজিল জামান জয়, নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগের অভাবে আন্ধারমানিক নদীসহ উপকূলীয় এলাকার নদ-নদীগুলো দখল ও দূষণের শিকার হচ্ছে। নদীঘেঁষে নির্মিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দূষণ বন্ধেরও দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখল ও দূষণ বন্ধ, নদীর দুই তীরের ইটভাটা অপসারণ এবং নদীর পরিচিতি ও গুরুত্ব তুলে ধরে দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপনের দাবি জানানো হয়। একই সঙ্গে নদী দখলকারীদের নাম প্রকাশ্যে আনারও দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, আন্ধারমানিক নদী ইলিশের গুরুত্বপূর্ণ অভয়াশ্রম। তাই যে কোনো মূল্যে নদীটির নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে হবে। নদীকে নদীর মতো রাখতে পানির প্রবাহে সৃষ্ট সব ধরনের মানবসৃষ্ট প্রতিবন্ধকতা দ্রুত দূর করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে বক্তারা নদী ও পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্ধারমানিক নদীকে নিরাপদ ও জীবন্ত রাখার দাবি জানান।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ