কুবিতে দুই পক্ষের মারামারি, আহত ১০

ক
কুবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৯:২৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে প্রথমে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে বিষয়টি সমাধান করা হয়।

তবে সেখান থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া করে প্রকৌশল অনুষদে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা আবারও ধাওয়া করে তাঁদের দত্ত হলে নিয়ে যায়। সেখানে হলের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের মারামারি হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘মারামারিতে মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।’

প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘সকালে বিষয়টি সমাধান করে দিয়েছিলাম। এরপরও ক্যাম্পাস গেটে ও দত্ত হলে গিয়ে আবারও মারামারি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকদের ধারণ করা ভিডিও পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করব। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ