কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন ৩ অধ্যাপক

ক
কুবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩০:৫৯
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেটে নতুন করে তিন শিক্ষককে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই পর্ষদে ডিন ও অধ্যাপক দুই ক্যাটাগরিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুবি উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

নতুন সদস্যদের মধ্যে ডিন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী। একই ক্যাটাগরিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বেও রয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম জানান, অধ্যাপক ক্যাটাগরিতে এর আগে সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সরকার। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করায় ওই পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হিসেবেই অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে নতুন সদস্য করা হয়েছে।

ডিন ক্যাটাগরিতে নতুন দুই সদস্য মনোনয়নের বিষয়টিও নিশ্চিত করেছেন উপাচার্য। তারা হলেন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী ও অধ্যাপক ড. রেজাউল করিম।

বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন তিন সদস্যের মনোনয়নের মধ্য দিয়ে পর্ষদটির সংশ্লিষ্ট দুটি ক্যাটাগরির সদস্যপদে পরিবর্তন এলো।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ