সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪০:০০

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকরা হলেন আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী, প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ।

জানা গেছে, রোববার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল শাহবাগ থানা পুলিশ। এ সময় ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন তিন মাল্টিমিডিয়া সাংবাদিক। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা চালান। এতে তিন সাংবাদিক আহত হন।

আহত সাংবাদিকদের অভিযোগ, হামলাকারীরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। হামলার পর তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন শাহবাগ থানার এসআই একরামুল। তিনি আগামীর সময়কে বলেন, আসামি আটক করে তিনি ঘটনাস্থল থেকে চলে আসার পর সাংবাদিকদের ওপর হামলা হয়।

সাংবাদিকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে এসআই একরামুল বলেন, হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। সেখানে অন্য কোনো পুলিশ সদস্য থাকলে থাকতে পারেন বলেও জানান তিনি।

অন্যদিকে ঘটনাস্থলে হামলার শিকার আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন গাজীর দাবি, পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনের বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: আগামীর সময়

সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ