বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য জরুরি চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০:৫৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে চিকিৎসা এবং প্রশিক্ষণ সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম ও টেকনাফে দায়িত্ব পালনরত কোস্ট গার্ড সদস্যদের জন্য এসব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

সহায়তার অংশ হিসেবে জরুরি চিকিৎসা ব্যবস্থাপনার জন্য ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ দেওয়া হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ড সদস্যদের কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়েছে ২১টি ম্যানিকিন।

যুক্তরাষ্ট্রের ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম বা OHASIS প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়। এসব সরঞ্জাম পাওয়ার ফলে দুর্ঘটনা, দুর্যোগ কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালনের সময় কোস্ট গার্ড সদস্যদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার পাশাপাশি উদ্ধার ও মানবিক কার্যক্রম পরিচালনায়ও এসব সরঞ্জাম কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক পর্যায়ে সক্ষম অংশীদারদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেও এটিকে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য