হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩:০০
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। রোববার ভোরে হামলাটি ঘটে বলে জানিয়েছে ইরানের স্থানীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে কেশম শহরের গভর্নর আমির তেইমৌরি জানান, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে হেঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানান তিনি। তবে হামলাটি কারা চালিয়েছে কিংবা এর উৎস কোথায়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি গভর্নর।

এদিকে হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমের আশপাশে রাতের বেলায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর একটি নির্ধারিত বৈঠকের এক দিন আগে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাটি ঘটল।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প