ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৪:১১
ছবি: সংগৃহীত

ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত থেকে অল্প দূরে একটি রেলপথে রুশ হামলার ঘটনা ঘটেছে। হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে কিয়েভ থেকে ফিরছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। তবে হামলায় কেউ হতাহত হননি।

বাংলাদেশ সময় সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিবিসি জানায়, পশ্চিম ইউক্রেনের একটি রেল অবকাঠামোয় হামলার কথা রাশিয়া স্বীকার করেছে। হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

কিয়েভে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশ নেওয়ার পর একই রেলপথে ফিরছিলেন বরিস জনসন ও ইউরোপের কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা। তাঁদের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলও।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান বরিস জনসন। তিনি বলেন, পোলিশ সীমান্তের মাত্র অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা ইউক্রেনীয় একটি লোকোমোটিভ ধ্বংস করার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কী ধরনের যুক্তি রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। ইউক্রেনকে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়ে তিনি জানতে চান, দেশটিকে সেই প্রতিরক্ষা ব্যবস্থা কবে দেওয়া হবে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ৮০০ মিটার দূরে আঘাত হেনেছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রেল যোগাযোগব্যবস্থা রুশ হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দেশটির ট্রেন, রেল ডিপো এবং পরিবহন অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় একাধিক হামলা চালানো হয়েছে।

চলতি মাসের শুরুতে কিয়েভের একটি রেল ডিপোতে হামলায় রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি ইউক্রজালিজনিতসিয়ার ছয় কর্মী নিহত হন। এর আগে চলতি সপ্তাহে দক্ষিণ ইউক্রেনে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় এক নারী ট্রেনকর্মী প্রাণ হারান।

গত জানুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনে রুশ হামলারও তীব্র নিন্দা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ওই ঘটনায় পাঁচজন নিহত হন। হামলাটিকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি।

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিস্তৃত রেল নেটওয়ার্ক ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর দেশটিতে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে দেশের অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রে লাখ লাখ ইউক্রেনীয়র প্রধান নির্ভরতা এখন রেলপথের ওপর।

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের এত কাছে রেল অবকাঠামোয় হামলার ঘটনায় দেশটির পরিবহনব্যবস্থার নিরাপত্তা এবং আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প