মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৪:৩৭
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী।

রোববার স্থানীয় সময় অভিযানটি পরিচালিত হয়। ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা এতে অংশ নেন। এ সময় আড়াই হাজারেরও বেশি সন্দেহভাজন বিদেশির কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই করা হয়। যাচাই শেষে ৪৭২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশের নাগরিকের পাশাপাশি মিয়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ৯ জন, নেপালের ৮ জন, ইন্দোনেশিয়ার ৭ জন, পাকিস্তানের ৭ জন, ভারতের ৬ জন এবং চীনের ৩ জন রয়েছেন। এ ছাড়া জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক আটক হয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়সীমা পার হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাঁদের বেশির ভাগেরই বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি থাকে। তবে এবারের অভিযানে তল্লাশি করা আড়াই হাজারের বেশি বিদেশির মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় তদন্ত শেষ করা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ডিটেনশন ডিপোতে পাঠানো হচ্ছে। সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প