লন্ডভন্ড ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নতুন করে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পের পর শুক্রবার দেশটির উত্তর উপকূলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার ম্যারাকে শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

দক্ষিণ আমেরিকার দেশটি এখনও বুধবারের জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলে উঠতে পারেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে উত্তর ভেনেজুয়েলাজুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

এ পর্যন্ত জোড়া ভূমিকম্পে অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী কারাকাসের বেশ কয়েকটি এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকাজ অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এ দুর্যোগে হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। ১৭২ জনের বেশি মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। এ ছাড়া নিখোঁজের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা ত্রাণ বিতরণ ও জীবিতদের উদ্ধারে স্বেচ্ছাসেবী দল গঠন করেছেন। অনেকেই ব্যক্তিগত যানবাহন জরুরি রোগীবাহী যান হিসেবে ব্যবহার করছেন।

উদ্ধার কার্যক্রম ও জরুরি যোগাযোগ সহজ করতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞাও শিথিল করেছে।

ধ্বংসস্তূপের নিচে ছয় বছর বয়সী ছেলেসহ পরিবারের আরও পাঁচ সদস্য আটকা পড়েছেন বলে জানান ২৫ বছর বয়সী জেনিফার পালাসিওস। তিনি বলেন, স্থানীয় মানুষের উদ্যোগেই অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপ সরাতে এখন ভারী যন্ত্রপাতির প্রয়োজন, কারণ এখনও অনেক মানুষ আটকা রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা