ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে রোমের উপকণ্ঠের ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

ইতালির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি, তার ৩৮ বছর বয়সী স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এ হামলায় দম্পতির ২০ বছর বয়সী বড় ছেলে আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার আঘাত গুরুতর নয় এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

ঘটনার পরপরই হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনার সময় অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহে রোম পুলিশের গোয়েন্দা বিভাগ ও ফরেনসিক দল তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি চুরি বা ডাকাতির ঘটনা নয়। তদন্তকারীদের সন্দেহ, হত্যাকারীর সঙ্গে ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচয় থাকতে পারে। ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো কারণ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে নিহতদের স্বজন, পরিচিতজন এবং রোমে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তের স্বার্থে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা