সারাদেশ
জলবায়ু অভিবাসন নিয়ে কুড়িগ্রামে আঞ্চলিক যুব সংলাপ অনুষ্ঠিত
কুড়িগ্রামে জলবায়ু অভিবাসন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২ ডিসেম্বর) খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সংলাপের আয়োজন করে সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হেলভেটাস বাংলাদেশ। সহায়তায় ছিল অ্যাক্সেস প্রকল্প, যা বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
আবারও ভূমিকম্প বঙ্গোপসাগরে
বঙ্গোপসাগরে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে সমুদ্রে ৪.২ মাত্রার কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল উপকূল থেকে অনেক দূরে হওয়ায় বাংলাদেশের কোনো অঞ্চলে এই ভূমিকম্প টের পাননি স্থানীয়রা। ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যের বরাতে 'টেলিগ্রাফ ইন্ডিয়া' জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
কুড়িগ্রামে মিড-ডে মিলের শুরুতেই অনিয়ম: নিম্নমানের খাবার, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ
ঢাকার মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কুড়িগ্রামে দুই দিনব্যাপী ড্রিম ফেয়ার অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোর-কিশোরী, সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের নিয়ে ড্রিম ফেয়ার ২০২৫ উদযাপন করা হয়েছে। আরডিআরএস বাংলাদশে এর আওতায় চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের আয়োজনে, এমজেএসকেএস এর বাস্তবায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় দুইদিনব্যাপী এই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহনুর জামান। মেলায় সফল উদ্যোক্তাদের বিভিন্ন স্টলে হস্ত ও কুটির শিল্পের পন্য বিক্রি এবং প্রদর্শনী করেন।
চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত
নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কামাত প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকায় এই সাপ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ গাছের ডালে ঝুলে থাকা বিশাল আকৃতির অজগরটিকে দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীরা তৎক্ষণাৎ থানায় যোগাযোগ করেন
জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে স্বপ্ন বুননে ব্যস্ত কৃষকেরা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীর পানির স্তর কমে গিয়ে জেগে ওঠা বালুচরে স্বপ্ন বুনে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের প্রান্তিক কৃষকেরা। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের ফলে প্রতিবছর এ সময় ব্রহ্মপুত্র নদের পানির স্তর কমে গিয়ে বিভিন্ন স্থানে বিস্তীর্ণ বালুচর জেগে ওঠে। এসব চরে সীমিত পরিসরে ফসল উৎপাদন সম্ভব হলেও পেঁয়াজ ও রসুন চাষ তুলনামূলক বেশি হয়ে থাকে। এর মধ্যে এবছর বিশাল বালুচরজুড়ে পেঁয়াজ চাষ করতে দেখা গেছে। তবে আগাম বন্যার আশঙ্কাও রয়েছে।
আবারও সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক ইরফান উদ্দিন ইরো
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো সম্মাননায় ভূষিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মো. ইরফান উদ্দিন ইরো। গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় অবস্থিত ডব্লিউভিএ (WVA) অডিটোরিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মার্ট উদ্যোক্তা ফোরাম-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে “বিজয় কীর্তিমান সম্মাননা–২০২৫” প্রদান করা হয়।
বন্দর ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে স্কপের অবরোধ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরমুখী সড়কে ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম জেলা শাখা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে হালিশহর বড়পোল ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টঘোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে বন্দরমুখী যানগুলো চলাচলে আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
কালিয়াকৈরে তৈরি পোশাক কারখানায় দূষিত পানি পানে তিন শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় দূষিত পানি পান করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।
ঢাকায় পিসিসিপির শান্তিচুক্তির প্রাপ্তি, প্রত্যাশা ও পুনঃমূল্যায়ন বিষয়ক আলোচনা সভা
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখার উদ্যোগে শান্তিচুক্তির প্রাপ্তি, প্রত্যাশা ও পুনঃমূল্যায়ন নিয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ২৮ বছর অতিক্রম করলেও এলাকার মানুষের প্রত্যাশিত শান্তি, সমতা ও টেকসই উন্নয়ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বরং বিভিন্ন স্বার্থপোষক গোষ্ঠীর একপেশে প্রচারণা প্রকৃত অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৪ জন। রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। তবে নিহত হওয়ার পর এখনো পর্যন্ত তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মস্তাননগর হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে সম্ভবত বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত হন।