সারাদেশ
বিচ্ছেদের পর সাবিকুন নাহারকে পুনরায় বিয়ে করলেন আবু ত্বহা
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে গত ২১ অক্টোবর বিচ্ছেদ ঘটে। মাস খানেক পর তারা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে নিজেই এই তথ্য জানান সাবিকুন নাহার।
ঐতিহাসিক মাদারীপুর মুক্ত দিবস আজ
আজ ১০ ডিসেম্বর, ঐতিহাসিক মাদারীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মাদারীপুরের সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় টানা ৩৬ ঘণ্টার তুমুল সম্মুখযুদ্ধে পাক হানাদার বাহিনী পরাজিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। আর সেই মুহূর্তেই শত্রুমুক্ত হয় মাদারীপুর। হানাদার মুক্ত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হাজারো মানুষ রাস্তা-ঘাটে নেমে আসে। বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাসে মুক্তির জয়গানে মুখরিত হয়ে ওঠে পুরো মাদারীপুর।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে, বেড়েছে শীতের প্রকোপ
কয়েক দিন বিরতির পর কুড়িগ্রামে আবারও বইছে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা। ফলে আবার বেড়েছে শীতের প্রকোপ। রোববার (২১ ডিসেম্বর) সকালে জেলার রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাত থেকেই ঘন কুয়াশা ও শীতল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। আজ ভোরে পুরো জেলা কুয়াশার চাদরে ঢেকে যায়। দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি।
যমজ বোনের অসামান্য সাফল্য
অসামান্য সাফল্যের নজির গড়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার যমজ দুই বোন। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির চূড়ান্ত সুযোগ পেয়েছেন তারা। ফাবিহা জামান মিহা ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং লামিসা জামান লিহা নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ অর্জন করেছেন।
ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা: অভিযুক্ত নারী গ্রেফতার
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় নিশি রহমান (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার রহিমপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
বিজয় দিবসে বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান
‘নিরাপত্তা শঙ্কার’ কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর আবার পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিমকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার বাড়ি থেকে যৌথবাহিনী শামিমকে গ্রেফতার করে। সেসময় তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলি ও একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। শামিম ওই গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।
বিজয় দিবসে আওয়ামী লীগ নেতার উপস্থিতি, ক্ষুব্ধ রাজনৈতিক মহল
কুড়িগ্রামে বর্তমান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিকভাবে পরিচিত ও বিতর্কিত আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ক্রমেই প্রকাশ্যে আসছে, যা গণতান্ত্রিক আন্দোলন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।
লাখো মুসল্লির দোয়ায় শেষ হলো তিন দিনব্যাপী ইজতেমা
কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে আজ। শহরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে অবস্থিত ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে এ ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। রোববার (২১ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা, কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়াত কামনায় সমবেত কণ্ঠে দোয়া করেন লাখো মুসল্লি।
বৈদ্যুতিক ট্রান্সফর্মার কাজে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একইসাথে কাজ চলাকালীন সময়ে তার দুই সহকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানান পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড মোনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তার উপরে বিদ্যুতের লাইনের সংস্কার কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রাজ্জাক এবং করিম।
নবীনগরে নারী শিক্ষার উন্নয়নে অঙ্গীকার করলেন এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী শিক্ষার প্রসার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।