ঐতিহাসিক মাদারীপুর মুক্ত দিবস আজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আজ ১০ ডিসেম্বর, ঐতিহাসিক মাদারীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মাদারীপুরের সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় টানা ৩৬ ঘণ্টার তুমুল সম্মুখযুদ্ধে পাক হানাদার বাহিনী পরাজিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। আর সেই মুহূর্তেই শত্রুমুক্ত হয় মাদারীপুর।

হানাদার মুক্ত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হাজারো মানুষ রাস্তা-ঘাটে নেমে আসে। বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাসে মুক্তির জয়গানে মুখরিত হয়ে ওঠে পুরো মাদারীপুর। তবে এ যুদ্ধে শহীদ হন জেলার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু।

ডিসেম্বরের প্রথম দিক থেকেই মাদারীপুরের সব থানা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। কোণঠাসা হয়ে পড়ায় পাক সেনারা নাজিমউদ্দিন কলেজসহ বিভিন্ন স্থাপনায় আশ্রয় নেয়। এরই মাঝে গোপন সংবাদে জানা যায়, তারা মাদারীপুর থেকে ফরিদপুরে পালানোর চেষ্টা করছে।

সংবাদ পেয়ে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিনশোর বেশি মুক্তিযোদ্ধা সদর উপজেলার ঘটকচর থেকে সমাদ্দার ব্রিজ পর্যন্ত চার কিলোমিটারজুড়ে অবস্থান নিয়ে প্রস্তুতি নেন। ৯ ডিসেম্বর ভোরে গোলাবারুদ ও কনভয়সহ রাজাকার-আলবদরদের নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দেয় পাক বাহিনী। ঘটকচর ব্রিজ অতিক্রম করতেই শুরু হয় মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণ।

ঘণ্টার পর ঘণ্টা সম্মুখ যুদ্ধের পর ১০ ডিসেম্বর বিকেলে গোলা-বারুদ ফুরিয়ে এলে মুক্তিযোদ্ধাদের হ্যান্ডমাইকের আহ্বানে আত্মসমর্পণে বাধ্য হয় হানাদাররা। মেজর আবদুল হামিদ খটক, ক্যাপ্টেন সাঈদসহ মোট ৫৩ জন পাকিস্তানি সেনা ও মুজাহিদ বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে খলিল বাহিনীর কাছে।

এই ঐতিহাসিক যুদ্ধে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। তাঁর নেতৃত্বে পাক সেনারা পুরোপুরি পরাজিত হলে আনুষ্ঠানিকভাবে মাদারীপুর শত্রুমুক্ত হয়।

প্রতি বছরের মতো এবারও মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান বলেন, '১০ ডিসেম্বর আমরা সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীকে পরাজিত করে মাদারীপুরকে মুক্ত করেছিলাম। দিনটি স্মরণে রাখতে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি নিয়েছে।'

সদ্য সংবাদ/সৈয়দ গোলাম মারুফ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা