হরগঙ্গা কলেজে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ও প্রত্যাশা নিয়ে আলাপচক্র

ম
মুন্সীগঞ্জ প্রতিনিধি (মো. শফিকুল ইসলাম)
২৩ অক্টোবর, ২০২৬ ২৩:৫২:০৪

ক্যাম্পাসে সুস্থ ধারার ছাত্ররাজনীতি চর্চা, রাজনৈতিক প্রতিহিংসা পরিহার এবং অপরাধীর দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় বিচারের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

‘ছাত্ররাজনীতির প্রেক্ষাপট ও প্রত্যাশা’ শীর্ষক এক আলাপচক্রে এসব দাবি উঠে আসে। সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে ছাত্র অধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতারা অংশ নেন। এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রিফাত হোসাইন।

আলোচনায় রিফাত হোসাইন ছাত্রসংগঠনগুলোর প্রতি রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, কোনো ছাত্রসংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কিংবা দেশের স্বার্থে ভালো কোনো উদ্যোগ নিলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাতে বাধা দেওয়া উচিত নয়। বরং অন্য সংগঠনগুলোর উচিত এমন উদ্যোগকে স্বাগত জানানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

অপরাধের সঙ্গে রাজনৈতিক পরিচয়কে জড়িয়ে ফেলার প্রবণতা নিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা নেতাকর্মী অপরাধে জড়িত হলে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাকে আড়াল করার চেষ্টা করা যাবে না। অপরাধ করলে তার পরিচয় অপরাধীই। সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে দলীয় পরিচয়ের ঢাল ব্যবহার করে অপরাধীকে রক্ষা না করে যথাযথ আইনি শাস্তি নিশ্চিত করতে হবে।

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক ছাত্ররাজনীতির পরিবেশ তৈরির প্রত্যাশায় আয়োজিত এ আলাপচক্রে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রোমান হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু এবং জেলা ছাত্রশক্তির সদস্যসচিব নোমান আল মাহমুদ। এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ছাত্রনেতারা আশা প্রকাশ করেন, সরকারি হরগঙ্গা কলেজসহ পুরো মুন্সীগঞ্জ জেলায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ বজায় থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রসংগঠনগুলো পাশে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা